News Flash

  • Home
  • প্রধান খবর
  • ময়নাগুড়িতে গোরু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, আটক ২ পাচারকারী
Image

ময়নাগুড়িতে গোরু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, আটক ২ পাচারকারী

জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর (হি.স.): কুয়াশার আড়ালে গোরু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। পাচারের আগেই ময়নাগুড়ি থানার পুলিশের হাতে আটক হল দুই ব্যক্তি। তাদের নাম সুবোধ বর্মণ ও অমূল্য রায়। বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে। ময়নাগুড়ি থানার পুলিশ ধাওয়া করে আটক করে পাচারকারীদের পিকআপ গাড়ি। উদ্ধার হয়েছে মোট সাতটি গোরু। বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ি থানায় খবর আসে যে একটি গাড়িতে গোরু পাচার হচ্ছে। সেই খবর পেয়ে ভোটপট্টি এলাকার সার্ক রোডে দাঁড়িয়ে থাকে পুলিশ। সেখানে সন্দেহজনক গাড়িটি দেখতে পায় পুলিশ। হাত দেখিয়ে গাড়িটিকে থামতে বললে সেটি পালানোর চেষ্টা করে। এরপর পিছু নিয়ে সেই সেই গাড়িটিকে আটক করে পুলিস। জানা গিয়েছে, ওই গাড়িটি চ্যাংড়াবান্ধার দিকে যাচ্ছিল।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top