News Flash

  • Home
  • খেলা
  • ১০ জনে খেলে কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
Image

১০ জনে খেলে কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২২ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ ম্যাচ খেলতে নেমে টনি ক্রুস, জুড বেলিংহ্যামদের পা ঠিকঠাক চলছিল না। তার ওপর আলাভেসকে হারিয়ে বিপদের শঙ্কাও আরো বাড় ছিল। শেষ পর্যন্ত খেলার শেষ দিকে লুকাস ভাসকেসের গোলে শঙ্কা কাটলো। আলাভেসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় কার্লো আনচেলত্তির দল, লাল কার্ড দেখেন নাচো ফের্নান্দস।কোনক্রমে শেষ দিকে লুকাস ভাসকেসের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। এতদিন সবার ওপরে ছিল জিরোনা। কিন্তু এদিন রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করায় জন্য সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে, সেটা তারা দারুণভাবে কাজে লাগাল। সমান ৪৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে আসরে চমক জাগানো দল জিরোনা।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top