News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার সিবিআই থানা তৈরির কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image

এবার সিবিআই থানা তৈরির কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২১ ডিসেম্বর, (হি.স.): রাজ্যে এবার সিবিআই থানা তৈরি হওয়া প্রয়োজন। অন্তত তিন থেকে চারটি সিবিআই থানা গঠন করা প্রয়োজন। বৃহস্পতিবার একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সমবায় সমিতির দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল এদিন। অন্তত ৫০ কোটির দুর্নীতির অভিযোগ উঠেছে ওই মামলায়। তদন্তের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-কে কয়েকজন পুলিশ অফিসার দিয়ে সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের পর রাজ্য সাহায্য করেনি বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। কেন সাহায্য করা হল না, তা নিয়ে আগেও বিচারপতি প্রশ্ন করেছিলেন রাজ্যের মুখ্যসচিবের কাছে। তারপরও মেলেনি সদুত্তর।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনও সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে আদালতে। একথা শুনে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অন্তত তিন-চারটি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে। ইন্সপেক্টর-কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে বলেও মন্তব্য করেছেন বিচারপতি।

সিবিআইকে কিছু সহযোগিতা ও কিছু অফিসার দিয়ে সাহায্যের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেটা কেন দেওয়া হল না, তা জানতে চেয়ে মুখ্যসচিবের কাছে হলফনামা তলব করেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার সেই হলফনামা পেশ করার পর এই মন্তব্য করেন বিচারপতি। তিনি আরও উল্লেখ করেছেন সাধারণ মানুষ পুলিশের কাছে, আদালতে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন। অভিযোগ গ্রহণ করা হচ্ছে না।

প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাই কোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে। বহু দিন ধরে তদন্ত করার পরেও সিআইডিও খুঁজে বার করতে পারেনি কাদের ওই টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। গ্রেফতার করা হয় সমিতির পাঁচ কর্তাকে। মামলাকারী আদালতে অভিযোগ করেন, ঋণ যদি দেওয়া হত, তাহলে গ্রহীতাদের নাম থাকত। কিন্তু সিআইডি কারও নাম খুঁজে পায়নি। গত অগস্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিচারপতির এই মন্তব্য প্রসঙ্গে বলেন, “বিচারপতি যা বলেছেন, তা অত্যন্ত বেদনার সঙ্গে বলেছেন। প্রশাসন কাজ করছে না। ধর্ষণ-খুনের মতো মামলা থানায় নথিভুক্ত হয় না। পুলিশ অপেক্ষা করে কখন লিখিত অভিযোগ দায়ের হবে।” তাঁর মতে, রাজ্যে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। মিছিল করার জন্যও হাইকোর্টে যেতে হচ্ছে। সেই কারণেই বিচারপতি এমন মন্তব্য করেছেন।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top