News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় আটক প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, অভিযুক্ত মনোরঞ্জনের সঙ্গে থাকত সে
Image

সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় আটক প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, অভিযুক্ত মনোরঞ্জনের সঙ্গে থাকত সে

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনের নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় আটক করা হল কর্ণাটকের এক যুবককে। বুধবার রাতে কর্নাটকের বগলকোট থেকে তাঁকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি। তিনি কর্ণাটকের প্রাক্তন এক পুলিশ কর্তার পুত্র বলে শোনা হচ্ছে। ওই যুবক সংসদকাণ্ডে গ্রেফতার হওয়া মনোরঞ্জন ডি-র বন্ধু বলেও পুলিশ সূত্রে খবর। সাইকৃষ্ণ এবং মনোরঞ্জন, বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একসঙ্গে একই ক্লাসে পড়াশোনা করতেন। সংসদে অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদের সময় সাইকৃষ্ণের নাম উঠে আসে বলে সূত্রের খবর।

সাইকৃষ্ণ কর্মসূত্রে অন্য জায়গায় থাকলেও বর্তমানে বগলকোটের বাড়ি থেকে কাজ করছিলেন। বুধবার রাতে বাড়ি থেকেই সাইকৃষ্ণকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি, সাইকৃষ্ণ কোনও ভুল কাজ করেনি। প্রসঙ্গত, গত বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের কাছে ছিল রংবোমা। তা দিয়ে তাঁরা চারদিকে ছড়িয়ে দেন হলুদ ধোঁয়া। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তাঁদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। সংসদের বাইরে থেকে একই সময়ে গ্রেফতার করা হয় নীলম আজাদ এবং অমল শিন্ডে নামে দু’জনকে। এ ছাড়া, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top