News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে উদ্বেগ বাড়িয়েছে করোনা, ইন্দোরে সন্ধান মিলল আরও এক রোগীর
Image

মধ্যপ্রদেশে উদ্বেগ বাড়িয়েছে করোনা, ইন্দোরে সন্ধান মিলল আরও এক রোগীর

ভোপাল, ২১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে ফের করোনা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ইন্দোরে আরও একজনের শীরের করোনার সংক্রমণ পাওয়া গেছে। এবং জবলপুরেও একজনের করোনা পজিটিভ রির্পোট পাওয়া গেছে। রাজ্যে করোনার সক্রিয় মামলার সংখ্যা বেড়ে হয়েছে তিনজনে। তাদের সবাইকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

রাজ্যে ফের করোনা পজিটিভ রোগী পাওয়া যেতে শুরু হয়েছে। বুধবার ইন্দোর এবং জবলপুরে একজন করে সংক্রামিত ব্যক্তি পাওয়া গেছে। তবে পজিটিভ রোগীরা করোনার কোন প্রকারে আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। নতুন সংক্রমণ সহ, রাজ্যে করোনার সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এদিকে ইন্দোরে একজন রোগী সুস্থ হয়ে বুধবার হোম আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে। এছাড়াও ভোপালে করোনার উপসর্গ নিয়ে ১২ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। সমস্ত নমুনা পরীক্ষার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, ভোপালের জেপি হাসপাতাল ফিভার ক্লিনিকে করোনার-এর মতো উপসর্গযুক্ত দুই রোগী পাওয়া গেছে। প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য এইমস-এ পাঠানো হয়েছে। এছাড়াও, উভয় কোভিড সন্দেহভাজন রোগীর চিকিত্সা কোভিড প্রোটোকলের অধীনে রেখে শুরু করা হয়েছে। বুলেটিন অনুসারে, বুধবার ইন্দোরে সন্দেহভাজন করোনা রোগীর রিপোর্ট পজিটিভ এসেছে। একই সঙ্গে হোম আইসোলেশনে চিকিৎসাধীন এক রোগী সুস্থ হয়ে যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে ইন্দোরে করোনা সক্রিয় মামলার সংখ্যা কমে দুইয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top