News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৎস্য দফতরে এলডিসি পদে ৭২ জনকে অফার, উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মৎস্যমন্ত্রী
Image

মৎস্য দফতরে এলডিসি পদে ৭২ জনকে অফার, উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ২১ ডিসেম্বর : উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেআরবিটির মাধ্যমে যারা সরকারি চাকরিতে নতুন অফার পাচ্ছেন কর্মক্ষেত্রে আগামীদিনে তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সময়ের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। আজ প্রজ্ঞাভবনের ৩ নং হলে এক অনুষ্ঠানে জেআরবিটির মাধ্যমে মৎস্য দপ্তরে এলডিসি পদে চাকরি প্রাপকদের অফার অব অ্যাপোয়েন্টমেন্ট অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। উল্লেখ্য, মৎস্য দপ্তরে জেআরবিটির মাধ্যমে ৭২ জনকে এলডিসি পদে আজ অফার অব অ্যাপোয়েন্টমেন্ট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মসূচি রূপায়ণের পাশাপাশি জেআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকরির অফার অব অ্যাপোয়েন্টমেন্ট দিচ্ছে। আজ যারা অফার অব অ্যাপোয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা ও অধিকর্তা সন্তোষ দাস।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top