News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন আক্রান্ত ৩৫৮, ভীতি বাড়াচ্ছে উপরূপ জেএন.১
Image

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন আক্রান্ত ৩৫৮, ভীতি বাড়াচ্ছে উপরূপ জেএন.১

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): করোনার ভীতি ফের বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ৩৫৮, এই সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের। নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুধু কেরল নয়, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রেও নতুন করে অনেকেই সংক্রমিত হয়েছেন কোভিডে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২,৬৬৯-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭০,৫৭৬ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩৩,৩২৭। এ পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ২,২০,৬৭,৭৯,০৮১। করোনার নতুন উপরূপ জেএন.১ ক্রমেই ভীতি বাড়াচ্ছে দেশে।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top