News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলের অটো ইউনিয়নের বিরোধ, নবদ্বীপে ৪ ঘণ্টা রাস্তা অবরোধ
Image

তৃণমূলের অটো ইউনিয়নের বিরোধ, নবদ্বীপে ৪ ঘণ্টা রাস্তা অবরোধ

নদিয়া, ২০ ডিসেম্বর (হি.স.) : রুট সমস্যার কারণে তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের জেরে বুধবার নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে অবরোধ হয়। মুশকিলে পড়েন অসংখ্য স্কুল-অফিস যাত্রী। অবরোধ তুলতে মধ্যস্থতা করতে হয় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে। প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিন সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়। বন্ধ হয়ে যায় বাস চলাচল এবং অটো পরিসেবা। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের অসংখ্য ছাত্র ছাত্রীরা। বেলা ১ পর্যন্ত তৃণমূলের শ্রমিক সংগঠন নবদ্বীপ ঘাট আইএনটিটিইউসি অটো ইউনিয়নের এই অবরোধ চলে। আসেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় ব্লক আধিকারিকেরা। দুই পক্ষের আলোচনার পর অবশেষে বেলা দুটো নাগাদ অবরোধ ওঠে। রুট সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দেন পুর প্রধান।

অবরোধকারী অটো চালকদের দাবি একই সংগঠনের হলেও তাদের লাইনে অটো চালাতে দেওয়া হচ্ছে না। তাই তৃণমূলের কৃষ্ণনগর এবং রানাঘাট সাংগঠনিক দুই শ্রমিক সংগঠনের এই সমস্যার কারণে দুর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে। নবদ্বীপ ঘাট অটো ইউনিয়নের সেক্রেটারি আনন্দ মণ্ডল জানান, কৃষ্ণনগর থেকে ওঁরা যাত্রী নিয়ে আসে। এবার এখান থেকেও যাত্রী তুলে নিয়ে যায়। আমাদের এখানকার অটো চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। রোজগার হচ্ছে না।

ঘাটের অটো চালকদের দাবি, ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাত্রী নিয়ে যাওয়ার দায়িত্বে থাকুক, কৃষ্ণনগরের দিক থেকে যে সব অটো চালকরা আসে, তাঁরা ওদিকের যাত্রীকে ঘাটে নিয়ে আসুক, কিন্তু এখানে যেন কোনও যাত্রী না তোলেন। ঘাটের অটো চালকদের দাবি, বাইরে থেকে ৬৫টি অটো এসে এখানে এসে জোর করে ঘাটের রুট দখল করার চেষ্টা করছে। সেই কারণে এই অবরোধের পথে হাঁটতে বাধ্য হয়েছে তাঁরা।

দুই তরফের অটো চালকদের সঙ্গে আলোচনার পর পুর প্রধান পুরসভার তরফে

নির্দিষ্ট অটো রুট বেধে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top