News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের
Image

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর : ফের নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকুরিপ্রার্থী যুবক যুবতীরা। জানা যায়, ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে ইতিপূর্বে রাজ্য মন্ত্রীর সভার অন্যান্য সদস্য সদস্যাদের সাথে দেখা করেছেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে তারা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছেন। তাতেও তারা ব্যর্থ হয়েছে।

তাই বাধ্য হয়ে বুধবার ফের ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করে। কিন্তু এইদিনও তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হয়। কারন মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে থেকে সরিয়ে দেয়। ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা জানান তারা মুখ্যমন্ত্রীর নিকট জানতে চান সরকার তাদেরকে নিয়ে কি চিন্তা ভবানা করছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে এদিনও তাদের আটকে দেওয়া হয়েছে।

অবিলম্বে তাদেরকে নিযুক্ত করার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এদিন চাকুরীপ্রার্থীরা অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top