News Flash

Image

জয়পুরে বন্ধ রাসায়নিক গুদামে আগুন

জয়পুর, ২০ নভেম্বর (হি.স.) : রাজস্থানের জয়পুরে একটি বন্ধ রাসায়নিক কারখানার গুদামে বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ঘটনায় সোদালা থানা এলাকার বাইস গোডাউন রিকো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে রাখা তিনটি ড্রামে বিস্ফোরণ ঘটলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে একটি ডেইরি বুথ এবং একটি বাইকও সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশসহ দমকল বিভাগের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই আগুনে রাসায়নিক কারখানার গুদামের লক্ষ লক্ষ টাকার জিনিষপত্র পুড়ে গিয়েছে। দমকল বিভাগের প্রধান আধিকারিক রাজেন্দ্র নগর জানান, রিকো এলাকায় একটি ছোট রাসায়নিক গুদাম রয়েছে। কেমিক্যাল ভর্তি আটটি ড্রাম গুদামে রাখা হয়েছিল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাশের একটি ট্রান্সফরমার থেকে আগুনের ফুলকি থেকে বন্ধ গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের কারণে রাসায়নিক ভর্তি একটি ড্রামে বিস্ফোরণ ঘটে। আগুনের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top