News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে অনুষ্ঠিত বৈদ্যনাথ মজুমদারের স্মরণে আলোচনা সভা 
Image

কৈলাসহরে অনুষ্ঠিত বৈদ্যনাথ মজুমদারের স্মরণে আলোচনা সভা 

 নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ ডিসেম্বর: প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী  বৈদ্যনাথ মজুমদারকে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তার নীতির আদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ হতে আহ্বান জানিয়েছেন তিনি। জননেতা বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ উপলক্ষে বামফ্রন্টের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আজ কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। সিপিআইএম দলের অন্যতম নেতা রাজেন্দ্র রিয়াং। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী থেকে শুরু করে রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন নেতৃত্বরা ।

 আজকের এই আলোচনা সভায় উপস্থিত সবাই বৈদ্যনাথ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করেন।  এই আলোচনা সভায় উপস্থিত সবাই বৈদ্যনাথ মজুমদারের জীবনীওআদশ নিয়ে আলোচনা করে  এই আলোচনা সভায় উপস্থিত নেতৃত্বরা। সভায় আলোচনা করা হয়েছে কিভাবে তিনি সৎ ও সাদা সিধে জীবন যাপন করতেন। কৈলাসহরের উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। 

Releated Posts

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top