News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা বিরোধী অভিযানে বিশালগড় থানার প্রতিনিয়ত  সাফল্য
Image

গাঁজা বিরোধী অভিযানে বিশালগড় থানার প্রতিনিয়ত  সাফল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,১৯ ডিসেম্বর: প্রতিনিয়ত গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে থেকে টানা চার ঘন্টা অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে। 

গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে থানার পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ থানার অন্যান্য পুলিশ, মহিলা টিএসআর,  বিএসএফ,  জওয়ান এবং এনসিবি পার্টি যৌথভাবে চেলিখলা এডিসি ভিলেজ এলাকার আড়ালিয়া বাড়ি এলাকায় ৩১একর খাস জমিতে গড়ে ওঠা ৩১ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ৬৭,০০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় । সেই গাঁজা বাগিচা গুলো কাটার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

 অন্যান্য বছরের মতো এই বছরেও বিশালগড় থানা এলাকার  যতগুলি গাঁজা বাগান রয়েছে সবগুলি বাগান কেটে ধ্বংস করতে সম্ভব হচ্ছে বলে জানান বিশালগড় থানার ওসি।  যদিও মঙ্গলবার এই গাঁজা বিরোধী অভিযানের ব্যাপারে বিশালগড় থানার ওসি তাপস দাস  সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন খাস জমিতে গড়ে উঠা  গাঁজা বাগান গুলো ধ্বংস করতে সম্ভব হচ্ছে।  শুভবুদ্ধির সম্পন্ন ব্যক্তিদের ধারণা পুলিশ এই বছরও  গাঁজা মুক্ত পরিবেশ তৈরি করতে পারবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top