News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোফার ভিতরে লুকিয়ে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই ব্যক্তি
Image

সোফার ভিতরে লুকিয়ে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই ব্যক্তি

আগরতলা, ১৮ ডিসেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। কিন্তু নেশাসামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে সোফার ভিতরে লুকিয়ে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক দুই ব্যক্তি। 

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আজ আগরতলা থেকে একটি লরি গৃহস্থালি জিনিস নিয়ে বহি:রাজ্যের দিকে যাচ্ছিল।তখন চুরাইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন লরিটিকে আটক করে।গাড়িতে তল্লাশি চালিয়ে সোফার ভিতরে থেকে ১৫০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে। তাঁরা গাঁজা নিয়ে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা অসমের বাসিন্দা মোজীবর আলী, জাহাঙ্গীর হোসেন।তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top