News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতে জবুথবু উত্তর ভারত; নিম্নমুখী পারদ, বৃষ্টিতে বেহাল অবস্থা তামিলনাড়ুতে
Image

শীতে জবুথবু উত্তর ভারত; নিম্নমুখী পারদ, বৃষ্টিতে বেহাল অবস্থা তামিলনাড়ুতে

নয়াদিল্লি ও চেন্নাই, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রবল শীতে জবুথবু অবস্থা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে। ঠান্ডায় কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, কনকনে ঠান্ডা বিহারেও। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। একইসঙ্গে সকালের দিকে থাকছে ঘন কুয়াশার দাপট। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল চন্ডীগড়, কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে কমে যায়। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাবের ভাটিন্ডাও।

এদিকে, উত্তর ভারত যখন শীতে কাঁপছে, এমন সময় বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু ও কেরলের বিভিন্ন প্রান্ত। প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ুর রামেশ্বরম। ভারী বৃষ্টিপাতের কারণে থুথুকুডির রেলওয়ে স্টেশন ও সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে তিরুনেলভেলির সিন্দুপুন্দুরাইয়ের সেলভি নগরের আবাসিক এলাকার রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ু এবং কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমোরিন এলাকা এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুর শিবগঙ্গায় ভারী বৃষ্টিপাত হয়েছে এদিন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top