News Flash

  • Home
  • দেশ
  • এনআইএ সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ১৯টি জায়গায় অভিযান চালায়
Image

এনআইএ সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ১৯টি জায়গায় অভিযান চালায়

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সোমবার চরমপন্থী জিহাদি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। দক্ষিণ ভারতের ১৯টি স্থানে এনআইএ-এর দল সোমবার অভিযান চালিয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় সোমবার সকালে এনআইএ-র শুরু হওয়া অভিযান এখনও অব্যাহত রয়েছে।

অভিযান চালিয়ে এনআইএ-র দল মহম্মদ উমর মহম্মদ, ফয়জল রামানি, তানভীর আহমেদ, মহম্মদ ফারুক এবং জুনায়েদ আহমেদের বাসস্থান থেকে গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস সহ নগদ ৭.৩ লক্ষ টাকা উদ্ধার করেছে। নিরাপত্তার কারণে, এনআইএ অভিযানের স্থান সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। এনআইএ-র আধিকারিকরা জানিয়েছেন, জুনায়েদ আহমেদ এবং অন্য তিন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুজন সন্দেহভাজনের খোঁজে অন্যান্য জায়গায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এনআইএ-র দল। এদিনের অভিযানকে একদিন আগে কর্ণাটকের বেঙ্গালুরুতে লস্কর-ই-তৈয়বার বিভিন্ন ঠিকানায় এনআই-এর পরিচালিত অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top