News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক এনএসআরসিসি-র
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক এনএসআরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয়ের ধারাবাহিকতা অব্যাহত এন এস আরসিসি দলের। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শনিবার জুটমিল কোচিং সেন্টারকে আটকে দিলো এন এস আরসিসি শিবির। নেপকো মাঠে এই ম্যাচে এন এস আরসিসি দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৩৫.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১১১ রান। ব্যাটে দলের পক্ষে অংশ ভটনাগর সর্বাধিক ৩৩ রান করে। এছাড়া দেবব্রত রুদ্র পাল ১৯, শতভিক ঘোষ ১১, শুভ্রজিত দেব ১১ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় আরো ১১ রানের। বলে জুটমিলের পক্ষে চারটি করে উইকেট নেয় অপরাজিত বৈশ্য এবং সৌম্যদীপ চক্রবর্তীরা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ১১২ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৩৪.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে একজন ব্যাটসম্যান ও ভরসা সূচক ইনিংস খেলতে পারেনি। সুবাদে ৮৪ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো এন এস আরসিসি দল। বিজয়ী দলের হয়ে বোলিংয়ে তিনটি করে উইকেট নেয় তনুজিত সাহা এবং সিদ্ধার্থ দেরা। এছাড়া দুটো করে উইকেটে হাত পাকায় কৌশিক সূত্রধর ও দেবব্রত রুদ্রপালরা।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top