News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
Image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

দুবাই, ১৫ ডিসেম্বর(হি.স.): আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ফাইনালে উঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যুবাদের মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ২-তে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়।

দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপপর্বে বাংলাদেশ অপরাজিত থাকলেও এক ম্যাচ হেরেছে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক বাংলাদেশের ওপেনার আশিকুর শিবলি। এ ছাড়া বল হাতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন টাইগার দলপতি মাহফুজুর রহমান ও ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top