News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ক্রিকেট, জয়ে ফিরেছে বিদ্যাপীঠ গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলও জয়ী
Image

বিলোনিয়ায় ক্রিকেট, জয়ে ফিরেছে বিদ্যাপীঠ গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। জয়ে ফিরেছে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী স্কুল দল। জয় দিয়ে লীগ সূচনা করেছে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী স্কুলও। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে আজ, শুক্রবার দ্বিতীয় দিনে দুই মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৬৯ রানের ব্যবধানে বরপাথাড়ি স্কুল দলকে পরাজিত করেছে। টসে হারলেও গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ২৭.৩ ওভারে ১১৫ রানে ইনিংস শেষ করলে জবাবে বরপাথারি স্কুল দলের ইনিংস গুটিয়ে যায় ৪৬ রানে। আমজাদ নগর গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর ম্যাচে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী স্কুল 9 উইকেটের বড় ব্যবধানে আর্য কলোনি স্কুল দলকে পরাজিত করেছে। ‌ আর্য কলোনি স্কুল দল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেলেও ব্যাটিং ব্যর্থতার দায়ে মাত্র ১৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে বিদ্যাপীঠ স্কুল দল ১৫ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দেবজিত ভৌমিক এক রানে তিনটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top