News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, নাগপুরে সমাবেশে ভাষণ দেবেন সোনিয়া, রাহুল, খাড়গে
Image

২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, নাগপুরে সমাবেশে ভাষণ দেবেন সোনিয়া, রাহুল, খাড়গে

নাগপুর, ১৫ ডিসেম্বর (হি.স.) : আগামী ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নাগপুরে আয়োজিত একটি সমাবেশে ভাষণ দেবেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। গ্র্যান্ড ওল্ড পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নাগপুরে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানেই এঁনারা ভাষণ দেবেন। শুক্রবার কংগ্রেসের এক সিনিয়র নেতা একথা জানিয়েছেন।

সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং সিনিয়র নেতা মুকুল ওয়াসনিকের উপস্থিতিতে বর্তমানে মহারাষ্ট্রের সিনিয়র কংগ্রেস নেতাদের একটি বৈঠক চলছে। বৈঠকে মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে, প্রাক্তন রাজ্য মন্ত্রী বালাসাহেব থোরাত, বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যাভান এবং পৃথ্বীরাজ চ্যাভান উপস্থিত রয়েছেন। সাংবাদিকদের বেণুগোপাল বলেন, “২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী নাগপুরে একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন।”বর্তমানে নাগপুরে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top