News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপ ঘোষালের প্রয়াণে শোকবার্তা শুভেন্দু অধিকারীর
Image

অনুপ ঘোষালের প্রয়াণে শোকবার্তা শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৫ ডিসেম্বর, (হি.স.): শুক্রবার বিশিষ্ট শিল্পী অনুপ ঘোষালের প্রয়াণে সচিত্র শোকবার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স হ্যাণ্ডেলে শুভেন্দুবাবু লিখেছেন, “বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক ডঃ অনুপ ঘোষাল মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার প্রয়াণ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শ্রদ্ধেয় অনুপ ঘোষাল সঙ্গীতের মাধ্যমে সকলের অন্তরে চির বিরাজমান হয়ে থাকবেন।

আমি ওনার পরিবার, পরিজন ও ওনার গুণমুগ্ধ শ্রোতাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ওঁ শান্তি।”

প্রসঙ্গত, প্রয়াত হলেন গায়ক এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। শুক্রবার দুপুর ১.৩০টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক। দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top