News Flash

  • Home
  • খেলা
  • অঙ্কিতের অপরাজিত ডাবল সেঞ্চুরি শতদল জয়ী, জিবি-রও অনুরাগী জয়
Image

অঙ্কিতের অপরাজিত ডাবল সেঞ্চুরি শতদল জয়ী, জিবি-রও অনুরাগী জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।।  দুর্দান্ত জয় পেয়েছে শতদল কোচিং সেন্টার। হারিয়েছে দশমীঘাট প্লে সেন্টারকে ১৫০ রানের বিশাল ব্যবধানে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের অপর খেলায় জিবি প্লে সেন্টার ৩৯ রানের ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে পরাজিত করেছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শত দল সংঘ কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে আট উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অঙ্কিত দাসের অপরাজিত ২০৭ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অঙ্কিত ১২৭ বল খেলে ৩৭ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে কোচিং সেন্টারের ইনিংস গুটিয়ে যায় ৯৮ রানে। অঙ্কিত পেয়েছে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। তালতলা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় টস জিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ক্রিকেট অনুরাগী ১৩৩ রানে ইনিংস শেষ করলে জিবি প্লে সেন্টার ৩৯ রানে জয় পায়। বিজয়ী দলের পক্ষে রাজদীপ দেব ব্যাটিংয়ে ৭১ রান এবং বোলিংয়ে ২৪ রানে তিন উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, ঋদ্ধিমান দাসের ৪৭ রান ও ক্রিকেট অনুরাগীর বেদব্রত বণিকের ৫০ রান উল্লেখযোগ্য।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top