News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঙ্কেরে শহিদ সৈনিকের পরিবারকে ৫০ লক্ষ টাকা, চাকরির ঘোষণা যোগীর
Image

কাঙ্কেরে শহিদ সৈনিকের পরিবারকে ৫০ লক্ষ টাকা, চাকরির ঘোষণা যোগীর

লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কেরে শহিদ সৈনিকের পরিবারকে ৫০ লক্ষ টাকা–সহ সরকারি চাকরি দেওয়ার কথা শুক্রবার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বুধবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের ৷ জওয়ানের নাম অখিলেশ কুমার রাই৷ শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অখিলেশ কুমার রাইয়ের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি ও আর্থিক সহায়তাস্বরূপ ৫০ লক্ষ দেওযার কথা ঘোষণা করেছেন৷ এছাড়াও গাজীপুরের একটি রাস্তার নামকরণও এই বীর জওয়ানের নামে করা হবে বলেও জানান যোগী আদিত্যনাথ৷

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গাজীপুর জেলার বাসিন্দা বিএসএফ জওয়ান অখিলেশ কুমার রাইকে শ্রদ্ধা জানান। তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই শোকের এই মুহুর্তে রাজ্য সরকার জওয়ানের পরিবারের সঙ্গে রয়েছে। রাজ্য সরকার প্রয়াত জওয়ানের পরিবারকে সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করবে বলেও এদিন জানান যোগী আদিত্যনাথ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top