News Flash

Image

অসমে ফের সেনা শিবিরের প্রবেশপথে বিস্ফোরণ

জোরহাটে, ১৫ ডিসেম্বর (হি. স.) তিন সপ্তাহের ব্যবধানে ফের সেনা শিবিরের প্রবেশপথে বিস্ফোরণ অসমে। তিনসুকিয়ার পরে এবার জোরহাটে। শুক্রবার ভোররাতে জোরহাটের সেনাশিবিরের মূল প্রবেশপথের সামনে বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না বলে পুলিশ সূত্রে খবর। কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিন অসমে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আলফা(ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

গত ২৩ নভেম্বর অসমের তিনসুকিয়ার সেনা শিবিরের মূল প্রবেশপথের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল দুই মোটরবাইক আরোহী। প্রবেশদ্বারে মোতায়েন সেনা জওয়ানেরা হামলাকারী দু’জনকে ধরে ফেলেন। প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে অসমের বিজেপি সরকারের অনুমোদনে সে রাজ্যের চার জেলা ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেওতে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’(আফস্পা)-এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আলফার পরেশ গোষ্ঠী এর প্রতিবাদে হামলা চালাতে পারে বলে আগেই একটি গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top