News Flash

  • Home
  • দেশ
  • ১৬ ডিসেম্বর মির্জাপুর সফর উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের
Image

১৬ ডিসেম্বর মির্জাপুর সফর উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের

মির্জাপুর, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ১৬ ডিসেম্বর মির্জাপুর জেলা সফর করবেন। এই সফরকালে তিনি মা বিন্ধ্যবাসিনী দর্শন ও পুজো করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

১৬ ডিসেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে উপমুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পুলিশ লাইনে নামবে। সেখান থেকে সকাল ১১টায় স্টাফ গাড়িতে মা বিন্ধ্যবাসিনী মন্দিরে পৌঁছোবেন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। দর্শন ও পুজার্চনা সেরে সকাল সাড়ে ১১টায় পুরাতন আঞ্জাহিস্থ কেশরওয়ানি ধর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর ১২টায় তিনি পুলিশ লাইনে যাবেন। ১২টা ২০ নাগাদ তাঁর হেলিকপ্টার চুনারের উদ্দেশ্যে রওনা হবে। চুনারে পৌঁছে উপমুখ্যমন্ত্রী চুনার মিডিয়ার মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার লিগের উদ্বোধন করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ এই উদ্বোধনী কার্যটি সম্পন্ন করবেন তিনি। নির্মাণাধীন প্রকল্পগুলিও পরিদর্শন করবেন কেশব। দুপুর ১টা ৫৫ মিনিটে সোনভদ্রের উদ্দেশ্যে রওনা হবেন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top