News Flash

  • Home
  • দেশ
  • সংসদ হামলার ২২ বছর! শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের
Image

সংসদ হামলার ২২ বছর! শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনা কখনও ভুলতে পারবে না ভারত। সংসদে জঙ্গি হামলার ২২-তম বছরে অন্তরের অন্তঃস্থল থেকে শহীদদের স্মরণ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস সংসদীয় দলের সিপিসি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু সদস্য প্রমুখ। এক মিনিটের জন্য নীরবতাও পালন করেন তাঁরা।

২০০১-র ১৩ ডিসেম্বর পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও। বুধবার সকালে সংসদ চত্বরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top