News Flash

  • Home
  • দেশ
  • বীরপাড়ায় নেশার সামগ্রী সহ ধৃত ২
Image

বীরপাড়ায় নেশার সামগ্রী সহ ধৃত ২

বীরপাড়া, ১৩ ডিসেম্বর (হি. স.): আলিপুরদুয়ারের বীরপাড়া থানার রামঝোরা চা বাগানে নেশার সামগ্রী সহ পুলিশ হাতে ধরা পড়ল পরিবারের দুই সদস্য। বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ ও সিডেটিভ ট্যাবলেট।

বীরপাড়া থানা সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রামঝোরা চা বাগানের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩৯২টি পেইনকিলার ট্যাবলেট ও ১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাবইনস্পেক্টর সঞ্জীব বর্মন। আটক করা হয় রোশনলাল ভগত ও তাঁর স্ত্রী রোশনি প্রসাদ ভগতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা নাগাদ তাদের গ্রেফতার করা হয়। বুধবার দু’জনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top