News Flash

  • Home
  • দেশ
  • বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত একাধিক
Image

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত একাধিক

বর্ধমান, ১৩ ডিসেম্বর (হি.স.) : বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় দুর্ঘটনাটি ঘটে গেল। বুধবার স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত বেশ কয়েকজন। উদ্ধারকাজে বর্ধমান জিআরপি ও আরপিএফ । ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশও পৌঁছয়। ঘটনার জেরে এক,দুই, তিন ও চার নম্বরে এই মুহূর্তে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাকি প্ল্যাটফর্মগুলি থেকে ধীর গতিতে চলছে ট্রেন।

জানা গিয়েছে, ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে নিচে। এদিকে প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে পড়ে সেটি।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা নাগাদ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ওভারহেড জলের ট্যাঙ্ক আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুটি স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায় সেই সময় প্রচুর যাত্রী অপেক্ষারত ছিলেন। গাদাগাদি ভিড় ছিল গোটা স্টেশন চত্বর জুড়ে। স্টেশনের বিদার শেডের উপর সেটি এসে পড়ে। তার তলায় একাধিক যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মাথার উপর এসে ভেঙে পরে ওই শেডের একাংশ। ঘটনাস্থলেই গুরুতর আহত হন একাধিক যাত্রী।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top