News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের পাটন জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪
Image

গুজরাটের পাটন জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪

পাটান, ১৩ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের পাটান জেলায় খালে গাড়ি পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। পাটান জেলার সাঁওতালপুর তহসিলের ফাগলি গ্রামে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। একই পরিবারের চারজন সদস্য একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল, আচমকাই একটি বন্যপ্রাণী তাদের গাড়ির সামনে চলে আসায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে স্বামী, স্ত্রী ও দুই মেয়ে ছিলেন। মৃতরা হলেন, মহেন্দ্র ভাই জোশী, ভাবিনা জোশী, দিশা জোশী, উর্বশী জোশী।

বুধবার সকালে একটি গাড়িতে করে ফাংলি থেকে কচ্ছের উদ্দেশে রওনা হন জোশী পরিবার। রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাঁওতালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top