News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭ ডিসেম্বর থেকে ফের শুরু উইকেন্ড ট্যুরিস্ট হাব, চলবে শুধু রবিবার, থাকছে না নো পার্কিং-র বিধিনিষেধ 
Image

১৭ ডিসেম্বর থেকে ফের শুরু উইকেন্ড ট্যুরিস্ট হাব, চলবে শুধু রবিবার, থাকছে না নো পার্কিং-র বিধিনিষেধ 

আগরতলা, ১২ ডিসেম্বর : আগামী ১৭ ডিসেম্বর থেকে উইকেন্ড ট্যুরিস্ট হাব পুনরায় চালু হবে। রাজ্যের পর্যটন শিল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য উজ্জয়ন্ত প্রাসাদের সামনে উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু করা হয়েছিল। দুর্গাপূজা ও দেওয়ালি উপলক্ষে কিছুদিন এই উইকেন্ড ট্যুরিস্ট হাব বন্ধ ছিল। বর্তমানে তা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে উইকেন্ড ট্যুরিস্ট হাব চালুর পরিপ্রেক্ষিতে পর্যটকদের সুবিধার জন্য নতুন কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

পর্যটন উন্নয়ন নিগম থেকে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র রবিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু থাকবে। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এলাকায় নো পার্কিং জোন কার্যকর থাকবে না। উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকের ডানদিকে খালি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পর্যটকদের সুবিধার জন্য ঐ এলাকায় সাদা পোশাকে পুলিশ টহলদারি, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top