হাইলাকান্দি (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অন্তর্গত আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামের হাইলাকান্দি বিধান সভাভিত্তিক প্রতিযোগিতা সোমবার সম্পন্ন হয়েছে । পরবর্তীতে ১৩ ও ১৪ ডিসেম্বর কাটলীছড়া বিধানসভা ও ১৫ ও ১৭ ডিসেম্বর আলগাপুর বিধান সভার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । সোমবার লালা জেলা যোগী সম্মেলনি ভবনে হাইলাকান্দি বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতার সমাপ্তি হয়। হাইলাকান্দি বিধান সভার অনুষ্ঠান ৮ ও ৯ ডিসেম্বর হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সোমবার লালায় বাদবাকি জিপির অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানের সূচনায় লালা শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বিধান সভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত সবাইকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন জেলা সহকারী আয়ুক্ত কিমচিম লাংগং সুদর্শনপুর কালাছড়া জিপির সভাপতি বিভাস সিংহ, রাজ্যেশ্বরপুর জিপি সভাপতি বিমালংশু নাথ, বিশিষ্ট লেখক আশিষ রঞ্জন নাথ, সংস্কৃতি কর্মী সিংহ, জেলা যুব মোর্চার উপসভাপতি জয়ন্ত নাথ, সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক হোসেন আহমেদ চৌধুরী প্রমুখ । বিধান সভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সাংস্কৃতিক মহাসংগ্রামের হাইলাকান্দি বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















