News Flash

  • Home
  • দেশ
  • ১৪ মাসেও শুরু হয়নি বিচারপ্রক্রিয়া, আদালতে রাজ্যকেই দুষল সিবিআই
Image

১৪ মাসেও শুরু হয়নি বিচারপ্রক্রিয়া, আদালতে রাজ্যকেই দুষল সিবিআই

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): প্রায় ১৪ মাস পরেও নিয়োগ দুর্নীতির চার্জশিটে থাকা সরকারি আধিকারিকদের নামে অনুমোদন দেয়নি রাজ্য সরকার। ২০ সালের অক্টোবর মাসে মুখ্যসচিবের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু তার পরেও এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য। এমনকী অনুমোদন না দেওয়ার কোনও কারণ জানানো হয়নি সিবিআইকে। ফলে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনও চার্জ গঠন সম্ভব হয়নি বলে দাবি তদন্তকারী সংস্থার।

সোমবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের আইনজীবীরাই আদালতে চার্জ গঠন করে দ্রুত বিচার শুরুর আবেদন জানান বিচারকের কাছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমশুভ্র ঘোষালের প্রশ্নের উত্তরে কার্যত অভিযোগের সুরে এই বিষয়টি আদালতের সামনে আনেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

তিনি জানান, সরকার অনুমোদন না দেওয়ায় নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ করতে পারছে না আদালত। ফলে পিছিয়ে যাচ্ছে বিচারপ্রক্রিয়া।

সূত্রের খবর, চার্জশিটে থাকা অভিযুক্তদের জন্য অনুমোদন চেয়ে একাধিকবার মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সিবিআই। নিয়ম অনুযায়ী, সরকারের কাছে অভিযুক্তদের জন্য অনুমোদন চাইলে তিনমাসের মধ্যে অনুমোদন দিতে হয় সরকারকে। নাহলে কারণ জানাতে হয়। এক্ষেত্রে সেই ভূমিকা পালন করেনি রাজ্য, এমনই দাবি সিবিআইয়ের।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top