News Flash

  • Home
  • খেলা
  • গুয়াহাটিতে ইস্ট জোন ভার্সিটি ফুটবল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল যাচ্ছে আজ
Image

গুয়াহাটিতে ইস্ট জোন ভার্সিটি ফুটবল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। ৫ দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। এবার ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে গুয়াহাটির রয়েল গ্লোবাল ইউনিভার্সিটি। এতে অংশ নিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল টিম ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে পাশাপাশি কোচ ও ম্যানেজারের নামও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল আগামীকাল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে আগত ফুটবলারদের থেকে নির্বাচক মন্ডলী ২১ সদস্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল ঘোষণা করেছেন। বলা বাহুল্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল দলে রাজ্যের বিভিন্ন কলেজ যেমন রাম ঠাকুর কলেজ, ফটিকরায়ের আম্বেদকর কলেজ, বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়, সোনামুড়ায় কাজী নজরুল মহাবিদ্যালয়, খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়াল কলেজ, কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং আগরতলার হলিক্রস কলেজ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা রয়েছেন।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়ারা হলো:  নেই তিনথোয়ামা ডারলং, সাগর হালাম, ব্র্যান্ডো মলসই রিয়াং, এলেক্স  ডারলং, মৌসামলং লরিনিয়াম, তাচা ডয়ন, ডেইসা রাম রিয়াং কালবেরি সি ডারলং, (অধিনায়ক), প্রিয় জিৎ দেবনাথ, কাইথিয়েনগৌ কুকি, জয়ফুল ডারলং, সুজল দাস, শক্তি ত্রিপুরা, রাহুল রাই রিয়াং, সঞ্জীব শীল, ইমরান হোসেন, কাঁচাং দেববর্মা, নাকফাং দেববর্মা, তুষার রায়, ইমানুয়েল দেববর্মা, অনন্ত রিয়াং। কোচ মধুমানিক লোধ, ম্যানেজার ড. গজেন্দ্র ভাদকারিয়া। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল দল আগামীকাল গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হবে এবং টুর্নামেন্ট শেষে ফিরবে। ত্রিপুরা ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের সেক্রেটারি ড. প্রশান্ত কুমার দাস এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top