News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীত অনুভব হতেই কুয়াশার তান্ডব শুরু, সর্তকতা জারি, ব্যাহত বিমান পরিষেবা 
Image

শীত অনুভব হতেই কুয়াশার তান্ডব শুরু, সর্তকতা জারি, ব্যাহত বিমান পরিষেবা 

আগরতলা, ১১ ডিসেম্বর: শীতের শুরু ত্রিপুরায়। শীতের শুরুতেই কুয়াশার দাপট রাজ্য জুড়ে।ধীরে ধীরে নামবে পারদ। রাজ্যে ঘন কুয়াশায় শীতের আমেজ অনেকটাই অনুভব করেছেন ত্রিপুরাবাসী। 

এদিকে দিনের শুরুতেই ঘন কুয়াশার কারণে সকাল থেকেই বিমান পরিষেবায় ব্যাহত হয়েছে। ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম বিভাগ। তাই আগামীকাল সকালে যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মৌসম বিভাগ পাঞ্জাব, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে জন্যও আগামীকাল একই সর্তকতা জারি করেছে।

এদিন সকাল থেকে তিনটি বিমান বিলম্ব হওয়ায় যাত্রীরা দূর্ভোগের শিকার হয়েছেন। দুপুর পৌনে একটা নাগাদ দিনের প্রথম বিমান কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

আবহাওয়া দফতরের অনুমান, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৪-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। তেমনি সর্বনিম্ম তাপমাত্রা ১৪-১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top