News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে মডার্ণকে হারালো তরুণ সংঘ
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে মডার্ণকে হারালো তরুণ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।।  জয়ের মধ্যে রয়েছে তরুণ সংঘও। তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে তরুণ সংঘ। সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। মাঝে এনএসআরসিসি-র সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর আজ, রবিবার তরুণ সংঘ ১০৬ রানের ব্যবধানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস দিতে মডার্ন ক্রিকেট একাডেমি বোলিং এর সিদ্ধান্ত নিয়ে তরুণ সংঘকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ৪০ ওভারে তরুণ সংঘ ময় উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে মডার্ন ক্রিকেট একাডেমির ইনিংস গুটিয়ে যায় ৬৭ রানে।‌ বিজয়ী দলের পক্ষে সায়ন্তন রায় সর্বাধিক ৬৭ রান সংগ্রহের পাশাপাশি ১১ রানে দুই উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, অনুপম ঘোষের ৫৩ রান এবং সুধাংশু পাল ৩ রানে ২ উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। শুভ্রজিৎ সাহা পেয়েছে দুটি উইকেট।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top