News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক নারী সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
Image

গণতান্ত্রিক নারী সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্বরা।
মানবাধিকার লঙ্ঘণে বিশ্বের মধ্যে ভারত শীর্ষস্থানে রয়েছে এবং দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে ত্রিপুরা। প্রতিনিয়ত দারিদ্রতা ও অনাহারে মৃত্যু হচ্ছে এ রাজ্যে। তাই ত্রিপুরাকে মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষা করতে শপথ নেওয়ার দিন আজ। রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্থিত এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সংগঠনের নেত্রী রমা দাস।

এদিন বিশ্ব মানবাধিকার দিবস আহবানে নারীদের উপর সংগঠিত অপরাধ হিংসা বন্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। রমা দাস আরো বলে, আজ মানবাধিকার দিবস। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে দিনটি বিশেষভাবে পালন করে শপথ বাক্য পাঠ করা হচ্ছে। এই কর্মসূচিতে সর্বভারতীয় স্লোগান হলো মানবাধিকার – নারী অধিকার। মানব অধিকার ছাড়া দেশ এবং বিশ্ব চলতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর থেকে রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত এই মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। গোটা দেশ এবং রাজ্যকে বাঁচাতে আজ এই দিনটি বিশেষভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বলে জানান তিনি।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top