News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈদিক পদ্ধতিতে জীবন অতিবাহিত করার বিভিন্ন উপায় নিয়ে ধর্মনগরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

বৈদিক পদ্ধতিতে জীবন অতিবাহিত করার বিভিন্ন উপায় নিয়ে ধর্মনগরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ ডিসেম্বর : রবিবার ধর্মনগর মহকুমার শনিছড়াতে মহাদেব তপস্থলি বৈদিক গুরুকুলে একদিনের এক স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে এলাকার গরিব মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে আবশ্যকীয় থেরাপিগুলি এবং কি কি ডায়েটের উপর জীবন অতিবাহিত করতে হবে তার ওপর বিস্তৃত আলোচনা করা হয়।
 অন্যান্য স্বাস্থ্য শিবির যে ধরনের হয় তার থেকে অনেকটা ভিন্ন ধরনের ছিল এই স্বাস্থ্য শিবির। এই শিবিরে বৈদিক পদ্ধতিতে পতঞ্জলির যে নিয়ম কানুন রয়েছে তার উপর ভিত্তি করে উপস্থিত স্বাস্থ্য পরীক্ষা করতে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সাময়িক উপসমের ব্যবস্থা করা হয়।

তাছাড়া কি কি ডায়েট অবলম্বন করলে মানুষ সুস্থ জীবন যাপন করতে পারবে তার উপর আলোচনা করা হয়। গতানুগতিক স্বাস্থ্য শিবিরের নিয়ম বহির্ভূতভাবে মানুষকে ভারতের বৈদিক ও সনাতনী চিকিৎসা বিদ্যার মাধ্যমে কেমন করে সুস্থ করে তোলা যায় এবং এলোপ্যাথি কে যেসব রোগের প্রকৃত চিকিৎসা এখনো হচ্ছে না সেই রোগগুলি থেকে কিভাবে নিরাময় পাওয়া যায় তা উপস্থিত সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়।

 ভারতের সনাতনী চিকিৎসা ব্যবস্থা এখনো যে কতটুকু মজবুত এবং নির্ভরযোগ্য এই স্বাস্থ্য শিবিরে তার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। কারণ সচেতনতার অভাবেই আমাদের এদিকে অধিকাংশ লোক একের পর এক বীভৎস রোগের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে বা জীবন হারাচ্ছে। তার থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে এই শিবিরে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top