News Flash

  • Home
  • দিনের খবর
  • পারদ নামল কিছুটা; আগামী সপ্তাহেই জম্পেশ শীত তিলোত্তমায়, আর নেই বৃষ্টির ভ্রূকুটি
Image

পারদ নামল কিছুটা; আগামী সপ্তাহেই জম্পেশ শীত তিলোত্তমায়, আর নেই বৃষ্টির ভ্রূকুটি

কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.): শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঠান্ডায় কাঁপতে শুরু করেছে পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের বিভিন্ন জেলাগুলি। কাঁপছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও। কলকাতায় শনিবার তাপমাত্রার পারদ নেমে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আগামী সপ্তাহে কলকাতায় তাপমাত্রার আরও পতন হতে পারে, নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে, পশ্চিমি জেলাগুলিতেও হতে পারে পারদ-পতন।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অথবা ১১ ডিসেম্বরের পর থেকে কলকাতার তাপমাত্রা অনেকটাই নামতে পারে। তুলনামূলক ঠান্ডা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী কিছুদিন রাতের তাপমাত্রাও নামবে। ফলে শীতের আমেজ বজায় থাকবে। আবহবিদরা জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

Releated Posts

ব্যাঙ্কিপুর উপনির্বাচনে জয় নিশ্চিত, আত্মবিশ্বাসী এনডিএ

পাটনা, ৯ জুলাই (আইএএনএস): বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। বৃহস্পতিবার এনডিএ…

ByByNews Desk Jul 9, 2026

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডির

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহুচর্চিত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র…

ByByNews Desk Jul 9, 2026

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top