News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার, আটক ২ 
Image

বাংলাদেশে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার, আটক ২ 

মনির হোসেন।। ঢাকা, ০৯ ডিসেম্বর : বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ দুইজনকে আটক করেছে করেছে বাংলাদেশ কোস্ট গার্ড নারায়ণগঞ্জস্থ পাগলা শাখা। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে ফতুল্লার পাগলা বাজার সংলগ্ন কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে ধাওয়া করে কাভার্ডভ্যানসহ তাদের আটক করে কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট কাজী আকিব আরাফাতের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি টিম । এসময় কাভার্ডভ্যানে থাকা বিপুল পরিমান শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি-কাপড়, চাদর, ১ হাজার ৪৮৮ পিস শার্ট ও ব্লেজার, ৫ হাজার ৫৭১ পিস কসমেটিক্স সামগ্রী, ৩৮ টি সুতার গুটি, ৪০ টি হেডফোন, ৮ টি মোবাইল এবং ১২০ টি মোবাইল চার্জার জব্দ করা হয়। আটককৃতরা হলেন মোঃ দেলোয়ার হোসেন (৫৬) এবং মোঃ জুয়েল মাতাব্বর (২৬)।

বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গত ৬ ডিসেম্বর রাতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী ব্রীজ টোলপ্লাজা সংলগ্ন এলাকা দিয়ে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যোগে শুল্ক ফাঁকি দিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা প্রসাধনী সামগ্রী ও শাড়ি ঢাকায় প্রবেশ করবে। ওই সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে তাদের একটি আভিযানিক দল ধলেশ্বরী ব্রীজ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

পরদিন ভোরে এসএ পরিবহনের পার্সেলবাহী এক কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দিলে কাভার্ডভ্যানটি দ্রুত চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দলটি কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে জব্দ করে। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি-কাপড়, চাদর, শার্ট ও রেজারসহ বিপুল পরিমান পণ্য পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা।পরবর্তীতে জব্দকৃত মালামাল ও কাভার্ডভ্যানটিসহ আটক ব্যক্তিদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর এবং ৩ ডিসেম্বর কোস্টগার্ডের আভিযানিক দল এসএ পরিবহনের আরও দুটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমান অবৈধপণ্য জব্দ করে প্রশাসনের নিকট হস্তান্তর করে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top