News Flash

  • Home
  • দেশ
  • লালগড়ে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম একই পরিবারের চারজন
Image

লালগড়ে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম একই পরিবারের চারজন

ঝাড়্গ্রাম, ৯ ডিসেম্বর ( হি. স.) : গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন একই পরিবারের তিন মহিলা সহ মোট চারজন। সিলেন্ডারের গ্যাস জ্বলন্ত উনুনের সংস্পর্শে আসার ফলে আগুন ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝাড়গ্রামের লালগড় থানার হরিনা গ্রামে।

পুলিশ জানিয়েছে আগুনে ঝলসে গুরুতর জখমরা হলেন খান্দুবালা গোস্বামী(৭০), সুলেখা গোস্বামী (৪৫),সীমা গোস্বামী( ৩০) এবং পাপন গোস্বামী (২২)। খান্দুবালা হলেন সুলেখা ও সীমার শ্বাশুড়ি। পাপন সুলেখার ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোস্বামী পরিবারের বাউন্ডারি দেওয়া বাড়ি। বাড়ির বরান্দায় একটি ঘেরা জায়গায় উনুন জ্বলছিল। সকালের রান্নাবান্না হওয়ার উনুনে আগুন জ্বলছিল। সেখান থেকে প্রায় পনেরো মিটার দূরে একটি ছোট পাঁচ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার রাখা ছিল। হঠাৎই সেই সিলিন্ডার ফেটে যায়। সেই সময় পরিবারের লোকজন উঠনের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন।সিলিন্ডারটি ফটার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন চারজন। স্থানীয় মানুষ জন দ্রুত উদ্ধার কার্যে হাত লাগান। তাদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। জানা গিয়েছে আহতদের মধ্যে খান্দুবালা এবং সুলেখার অবস্থা আশঙ্কা জনক।
উদ্ধারকারী মানুষদের মধ্যে অন্যতম পৃথ্বীশ পান্ডে বলেন ” ছোট সিলিন্ডার ছিল। বেশ কিছুটা দূরেই ছিল। ওটি ফেটেই দূর্ঘটনা ঘটেছে। ঘটনার পরেই গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।” পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে বড় সিলিন্ডার থেকে ছোট পাঁচকেজি ওজনের সিলিন্ডারে গ্যাস ভরে রাখা হয়েছিল। ওজনের চেয়ে বেশি গ্যাস ভরায় এই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । সিলিন্ডারটি ফেটে দু ফাঁক হয়ে যায়। লালগড় থানার আইসি অরিন্দম ভট্টাচার্য বলেন ” সিলিন্ডার ফেটে আগুন লেগে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top