News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জাতীয় লোক আদালতে ৮৭৫২টি মামলার নিষ্পত্তি, আদায় হয়েছে ২,৭১,৬৭,৮২৭ টাকা
Image

ত্রিপুরায় জাতীয় লোক আদালতে ৮৭৫২টি মামলার নিষ্পত্তি, আদায় হয়েছে ২,৭১,৬৭,৮২৭ টাকা

আগরতলা, ৯ ডিসেম্বর: ত্রিপুরা জাতীয় লোক আদালতে আজ শনিবার ৮৭৫২টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে ২ কোটি ৭১ লক্ষ ৬৭ হাজার ৮২৭ টাকা আদায় হয়েছে। প্রসঙ্গত, আজ ত্রিপুরায় এ বছরের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ত্রিপুরা রাজ্য আইন সেবা আয়োগের সদ্যস সচিব জে দত্ত চৌধুরী জানিয়েছেন, এই লোক আদালতে মোট ৬৭ টি বেঞ্চে ১৬,৯৮৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এর মধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত মামলা ছিল ১১৭৬১টি। এছাড়া আদালতে বিচারাধীন ৫২২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে।

এদিন তিনি আরও জানিয়েছেন, জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ গঠন করা হয়েছিল। সব মিলিয়ে সারা রাজ্যে ৬৭টি বেঞ্চ গঠন করা হয়েছিল। তাতে ৮৭৫২টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে পূর্ব বিরোধ সংক্রান্ত মামলা ৮১২২টি এবং আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬৩০টি। তিনি জানান, এদিন লোক আদালতে ২ কোটি ৭১ লক্ষ ৬৭ হাজার ৮২৭ টাকা আদায় হয়েছে।

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top