News Flash

  • Home
  • বিদেশ
  • গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে ৯১ জন ইজরায়েলি সেনার, জানাল তেল আভিভ
Image

গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে ৯১ জন ইজরায়েলি সেনার, জানাল তেল আভিভ

তেল আভিভ, ৯ ডিসেম্বর (হি. স.) : হামাস বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতে ইজরায়েলি ফৌজের আক্রমণে নিকেশ হয়েছে একের পর এক হামাস নেতা। প্রাণ হারিয়েছেন ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে ৯১ জন ইজরায়েলি সৈনিকের। শুক্রবার এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর এবার দক্ষিণ গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েল। সেখানে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের নিধনে লড়াই চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। আক্রমণ শানানো হয়েছে দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে। সেখানে ইজরায়েলের বোমাবর্ষণে মৃত্যু হয়েছে ১০ জনের। আইডিএফ জানিয়েছে, শুক্রবার সকালে গাজায় পণবন্দিদের উদ্ধারের চেষ্টা করা হয়। তীব্র সংঘর্ষ হয় জঙ্গিদের সঙ্গে। যেখানে আরও দুই ইজরায়েলি জওয়ান আহত হন। কিন্তু মুক্ত করা যায়নি কোনও বন্দিকে। এছাড়াও ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে এক সিরিয়ান ও হেজবোল্লা যোদ্ধার।

বলে রাখা ভালো, গাজার পাশাপাশি একাধিক ফ্রন্টে লড়াই করছে ইজরায়েল। একদিকে লড়াই করে যাচ্ছে হামাস । অন্যদিকে, লেবাননের হেজবোল্লাও আক্রমণাত্মক। হুঙ্কার দিচ্ছে ইরানও। এর মাঝেই ইজরায়েলি ভূখণ্ডকে নিশানা করে মিসাইল ছুঁড়ছে ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। তবে আক্রমণ যেদিক থেকেই আসুক না কেন কড়া জবাব দিচ্ছে ইজরায়েলের সেনা। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতের ছেলে ২৫ বছরের গাল ইসেনকোত। তিনি একজন কমান্ডো ছিলেন। অংশ নিয়েছিলেন গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে লড়াইয়ে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয় বোমার আঘাতে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ করেছে ইজরায়েল। জঙ্গিদের নিকেশ করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গিদের একের পর এক ডেরা। উত্তর গাজার পর হামলা চলেছে দক্ষিণ গাজারও শরণার্থী শিবিরে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৭ হাজার পেরিয়ে গিয়েছে।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top