News Flash

  • Home
  • খেলা
  • স্কুল স্পোর্টসের হ্যান্ডবল ফাইনালে আজ খোয়াই – গোমতীর লড়াই
Image

স্কুল স্পোর্টসের হ্যান্ডবল ফাইনালে আজ খোয়াই – গোমতীর লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার হ্যান্ডবল ইভেন্টের ফাইনালে বালক বিভাগে খোয়াই খেলবে গোমতী জেলা দলের বিরুদ্ধে। খেলা হবে আগামীকাল সকাল ৯ টায়। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে গোমতী জেলার উদয়পুরে। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের প্রথম ম্যাচে দক্ষিণ জেলা দল ৫-১ গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে খোয়াই জেলা দল ৭-৫ গোলে হারায় ধলাই জেলা দলকে। পরবর্তী ম্যাচে গোমতী জেলা দল ৯-১ গোলে ঊনকোটি জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে। একইভাবে পশ্চিম জেলা দল ৩-২ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। বিকেলের খেলায় প্রথম সেমিফাইনালে গোমতি জেলা দল ১৩-৩ গোলের ব্যবধানে দক্ষিণ জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে হাঁড্ডাহাড্ডি লড়াইয়ে খোয়াই জেলা দল ১০-৯ গোলের ব্যবধানে পশ্চিম জেলা দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়।

বালিকা বিভাগের ফাইনালেও খোয়াই খেলবে গোমতী জেলা দলের বিরুদ্ধে। খেলা হবে আগামীকাল সকাল ৮ টায়। খেলা হচ্ছে গোমতী জেলার উদয়পুরে। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের প্রথম ম্যাচে গোমতি জেলা দল ১০-১ গোলের ব্যবধানে ঊনকোটি জেলা দলকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে পশ্চিম জেলা দল ৬-০ গোলে হারায় দক্ষিণ জেলা দলকে। পরবর্তী ম্যাচে খোয়াই জেলা দল ১১-০ গোলে উত্তর জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে। একইভাবে সিপাহীজলা জেলা দল ৩-২ গোলের ব্যবধানে ধলাই জেলা দলকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। বিকেলের খেলায় প্রথম সেমিফাইনালে গোমতি জেলা দল ৭-৬ গোলের ব্যবধানে পশ্চিম জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে খোয়াই জেলা দল ১০-২ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top