ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার ফুটবল ইভেন্টের ফাইনালে বালিক বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে পশ্চিম জেলা দলের বিরুদ্ধে। খেলা হবে আগামীকাল সকাল ১০ টায়। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিকেআই সিনথেটিক ফুটবল গ্রাউন্ডে। অনূর্ধ্ব ১৭ বালিক বিভাগের প্রথম ম্যাচে গোমতি জেলা দল ৩-১ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে পরাজিত করেছে। আজ, শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে খোয়াই জেলা দল ২-০ গোলে হারায় ধলাই জেলা দলকে। পরবর্তী ম্যাচে ঊনকোটি জেলা দল ৩-২ গোলে দক্ষিণ জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে। একইভাবে পশ্চিম জেলা দল ৫-০ গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। বেলা ১১ টায় গুরুত্বপূর্ণ খেলায় খোয়াই জেলা দল ১-০ গোলের ব্যবধানে গোমতী জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। বেলা আড়াইটায় প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে খোয়াই জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে। বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলা দল ৩-০ গোলের ব্যবধানে ঊনকোটি জেলা দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। প্রথম সেমি ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে সোহানি জমাতিয়া, শ্রেয়া দেব ও বিনাতা সিনহা খেলার প্রথমার্ধেই গোল তিনটি করে। দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী পশ্চিম জেলা দলের হয়ে পুনমদীপা দেবনাথ একাই দুটি গোল করে। এছাড়া, আরতী বর্মন করে একটি গোল।

স্কুল গার্লস ফুটবল ফাইনালে আজ স্পোর্টস স্কুল ও পশ্চিম জেলার ম্যাচ
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

















