News Flash

Image

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস

আগরতলা, ৮ ডিসেম্বর : আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনটিকে যথাযথ মর্যাদায় রাজ্য মানবাধিকার কমিশন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে উদযাপন করবে। আজ ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি স্বপন চন্দ্র দাস জানান, রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। 

এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মূল ভাবনা ‘কনসোলিডেটিং অ্যান্ড সাস্টেনিং হিউম্যান রাইটস কালচার ইন টু দ্য ফিউচার’। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি স্বপন চন্দ্র দাস, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গঙ্গাপ্রসাদ প্রসাইন।

সাংবাদিক সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন জানান, ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত কমিশনের নিকট ৩৯০টি অভিযোগ জমা পড়েছিল। এরমধ্যে ৩৬৮টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার কমিশনের সবগুলি সিদ্ধান্তে সদর্থক ভূমিকা পালন করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য বি কে রায় ও সুবীর চন্দ্র সাহা এবং মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top