News Flash

Image

কাঠমান্ডু বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার

কাঠমান্ডু, ৮ ডিসেম্বর (হি.স.) : নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন চোরাকারবারীর থেকে এই সোনা উদ্ধার করে পুলিশ। দু’দিন আগে পাচার হওয়া আট কেজি সোনার তদন্ত চলাকালীন অবস্থায় আবার বৃহস্পতিবার রাত ১১:৫৬ মিনিট নাগাদ ১৪ কেজি সোনা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, গোর্খা জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর ঘাল গত রাত ১১:৫৬ মিনিট নাগাদ দুবাই ফ্লাইট এফজেড ৫৭৩-এ কাঠমান্ডুতে অবতরণ করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ ১৪ কেজি সোনা উদ্ধার করে। তারপর পুলিশ তাকে গ্রেফতারও করে। চোরাকারবারী চন্দ্র বাহাদুর ঘালের থেকে কাস্টমস দল এই সোনা উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য এক চোরাকারবারী মীন বাহাদুর ঘালকেও কাঠমান্ডুর ধুমবারাহি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে নেপালে সোনা চোরাচালান বন্ধই হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top