News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট : ব্যাটিং ব্যর্থতায় ওড়িশার কাছেও ইনিংস পরাজয়ের পথে ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট : ব্যাটিং ব্যর্থতায় ওড়িশার কাছেও ইনিংস পরাজয়ের পথে ত্রিপুরা

ত্রিপুরা-‌৮২ &‌ ৬৮/‌৮

ওড়িশা-‌২২৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। নিশ্চিত পরাজযের পথে ত্রিপুরা। রাজ্য দলের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা। তবে বৃহস্পতিবার দ্বিতীয দিনের শেষ হওয়ার আগ মূহুর্ত থেকে আকাশ যেভাবে কালো চাদরে মুখ ঢেকে রেখেছে তা যদি শেষ দিনেও বজায় থাকে তাহলে অন্তত ১ পয়েন্ট পেতে পারে রাজ্যদল। তবে এর সুযোগ কম বলে জানা গেছে। গুয়াহাটির মঙ্গলদৈ এ অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে ত্রিপুরার দরকার আরও ৭৪ রান। হাতে রয়েছে মাত্র ২ উইকেট। ফলে পরাজয় অনেকটাই নিশ্চিন্ত। মঙ্গলদৈ স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৮২ রানের জবাবে ওড়িশা প্রথম ইনিংসে ২২৪ রান করেছিলো। ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয দিনের শেষে আবার ব্যাটিং বিপর্যযের শিকার হয়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের ৫ উইকেটে ৯১ রান নিয়ে খেলতে নেমে ওড়িশা দ্বিতীয় দিনে আরও ১৩৩ রান যোগ করার ফঁাকে শেষ ৫ টি উইকেট হারায়। এদিন দলকে কার্যত চালকের আসনি নিয়ে যায় রেহান খান। দুরন্ত ব্যাট করে অর্ধশতরান করে ওই ডানহাতি ব্যাটসম্যানটি। ১৩৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভালো জায়গায় নিয়ে যায় রেহান। এছাড়া দলের পক্ষে রুদ্র মল্লিক ৪৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং বিশাল প্রসাদ ৪৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। ত্রিপুরার পক্ষে রিয়াদ হুসেন ৫৫ রান দিয়ে ৩ টি,দেবজ্যোতি পাল ২৫ রান দিয়ে, দ্বীপ দেব ৩৪ রান দিয়ে এবং সুজিত ঋষি দাস ৩৫৬ রান দিয়ে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শুরু থেকেই আবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখিন হয় ত্রিপুরা। ওড়িশার বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজেএ মুখ থুবড়ে পড়ে যায়। শেষ পর্যন্ত মন্ডালোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ত্রিপুরা ৩৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান করতে সক্ষম হয়। অলরাউন্ডার রিয়াদ হুসেন ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে এবং নীতিশ কুমার সাহানি ১ বল খেলে ১ রানে অপরাজিত রয়েছে। এছাড়া ত্রিপুরার পক্ষে ওপেনার মাহিন ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। ওড়িশার পক্ষে যোগেশ্বর বাগ ১২ রান দিয়ে ৪ টি উইকেট নিয়ে ত্রিপুরার মেরুদন্ড ভেঙ্গে দেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top