News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেট পরিত্যক্ত তিন ম্যাচ
Image

ছোটদের ক্রিকেট পরিত্যক্ত তিন ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। পরিত্যক্ত হলো ৩ টি ম্যাচ। দিনভর বৃষ্টির জন্য। বৃহস্পতিবার সদর অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটের ৩ টি ম্যাচ ছিলো। নীপকো মাঠে এগিয়ে চলো সঙ্ঘ -‌ মডার্ণ ক্রিকেট আকাদেমি, ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে জুটমিল-‌ কর্ণেল ক্রিকেট কোচিং সেন্টার এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে এন এস আর সি সি -‌ তরুণ সঙ্ঘের ম্যাচ ছিল। বুধবার রাত থেকে অনবরত বৃষ্টি হওয়ায মাঠে জল জমে যায়। ফলে ম্যাচ করানো সম্ভব হয়নি। এদিন ম্যাচ না হওয়ায ক্ষতি হলো জুটমিল, কর্ণেল এবং আর সি সি-‌র । কারন ৩ দলই আসরের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। উল্লেখ্য, টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের বি-গ্রুপের প্রথম দিনের খেলায় প্রগতি প্লে সেন্টার ৯ উইকেটের ব্যবধানে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারকে পরাজিত করেছিল। এছাড়া, অপর খেলায় এগিয়ে চলো সংঘ ৭ উইকেটের ব্যবধানে এনএসআরসিসি কে এবং তরুণ সংঘ প্লে সেন্টার ১০ উইকেট এর ব্যবধানে জুট মিল প্লে সেন্টারকে পরাজিত করেছিল।

Releated Posts

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top