News Flash

  • Home
  • দেশ
  • রেবন্তের বিতর্কিত মন্তব্য, আক্রমণ বিজেপির
Image

রেবন্তের বিতর্কিত মন্তব্য, আক্রমণ বিজেপির


হায়দরাবাদ, ৭ ডিসেম্বর (হি. স.) বিহারের তুলনায় তেলেঙ্গানার ডিএনএ অনেক ভালো। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এমন বিতর্কিত মন্তব্য করলেন রেবন্ত রেড্ডি । কংগ্রেস নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই কথা বলে দেশবাসীর মধ্যে বিভেদ ঘটাতে চাইছে কংগ্রেস।

প্রথমবার তেলেঙ্গানায় সরকার গড়েছে হাত শিবির। কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনই ধাক্কা খেল তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, “কেসিআরের ডিএনএ বিহারের। বিহার থেকে বিজয়নগর হয়ে ওরা তেলেঙ্গানায় এসেছিল। কিন্তু আমার ডিএনএতে রয়েছে তেলেঙ্গানা। আর বিহারের চেয়ে তেলেঙ্গানার ডিএনএ অনেক ভালো।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি। সাংসদ রবি শংকর প্রসাদ বলেন, “দেশে ভাঙন ধরাতে চাইছে কংগ্রেস । বিহারের ডিএনএ কি তেলেঙ্গানার চেয়ে দুর্বল? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই কথা শুনেও চুপ কেন?”

কংগ্রেস নেতার মন্তব্যের পরেও নীতীশ কুমার চুপ কেন সেই প্রশ্ন তুলেছেন বিজেপিনেতা অশ্বিনী চৌবেও। তিনি বলেন, “বিহারের ডিএনএ খুবই ভালো, সেটা গোটা দেশের মানুষ জানে। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্য খুবই উদ্বেগের। তা সত্ত্বেও নীতীশ কুমার চুপ করে রয়েছেন। তবে মানুষই এই মন্তব্যের জবাব দেবেন।”

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top