News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কমল নাথ
Image

মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কমল নাথ


ভোপাল, ৭ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কমল নাথ । সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি পরেই দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন কমল নাথ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর জায়গায় পরবর্তী সভাপতি কে হবেন, দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে গত রবিবার। মধ্যপ্রদেশে ২৩০টি আসেনর মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৬৬টি আসনে। বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। এর পর মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেন কমল নাথ। দীর্ঘ ক্ষণ তাঁদের বৈঠক চলে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার বিষয়ে সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। মনে করা হচ্ছে, এ বার মধ্যপ্রদেশে কোনও তরুণ নেতাকে দায়িত্ব দিতে পারেন রাহুল গান্ধীরা।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top