News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘূর্ণিঝড়ে নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর, আহতদের দ্রুত আরোগ্য কামনা মোদীর
Image

ঘূর্ণিঝড়ে নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর, আহতদের দ্রুত আরোগ্য কামনা মোদীর

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য। প্রভাবিত হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি। বহু এলাকা জলের তলায়, প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। এই ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে যারা আহত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা কাজ চালিয়ে যাবেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top